ST SHOP Logo

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

সচরাচর জানতে চাওয়া প্রশ্ন ও উত্তর

আমাদের সেবা এবং পণ্য সংক্রান্ত সাধারণ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।
১. পেমেন্ট করার পর প্রোডাক্ট ডেলিভারি পেতে কতক্ষণ লাগে?

বেশিরভাগ ডিজিটাল প্রোডাক্ট (যেমন- ওয়েবসাইট স্ক্রিপ্ট, SWB ফাইল, অ্যাপস) পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড লিংক পেয়ে যাবেন। তবে প্রিমিয়াম ভিপিএন ও কোর্সের সাবস্ক্রিপশন ম্যানুয়ালি সেটআপ করতে সর্বোচ্চ ১ থেকে ১০ মিনিট সময় লাগতে পারে।

২. আমি কি বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারব?

হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে স্বয়ংক্রিয় পেমেন্ট গেটওয়ে রয়েছে। আপনি বিকাশ, রকেট, নগদসহ যেকোনো বাংলাদেশি মোবাইল ব্যাংকিং কিংবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

৩. ডাউনলোড করা স্ক্রিপ্ট বা ফাইলে ত্রুটি থাকলে সাপোর্ট পাব?

অবশ্যই। আমাদের সরবরাহকৃত প্রতিটি কোড বা ফাইলে যদি কোনো কারিগরি সমস্যা থাকে, তবে আমাদের সাপোর্ট টিম আপনাকে সেটি সমাধান করতে পূর্ণ সাহায্য করবে। তবে আপনার নিজস্ব কাস্টমাইজেশনের ক্ষেত্রে কোডিং ভুলের জন্য কোনো অতিরিক্ত সাপোর্ট দেওয়া হবে না।

৪. ভিপিএন (VPN) অ্যাকাউন্টের কোনো ওয়ারেন্টি থাকে কি?

আমাদের থেকে কেনা পেইড VPN অ্যাকাউন্টগুলোর সম্পূর্ণ মেয়াদের ওয়ারেন্টি দেওয়া হয়। আপনি যে মেয়াদের ভিপিএন সাবস্ক্রিপশন নিবেন, মেয়াদের মধ্যে অ্যাকাউন্টে কোনো কারিগরি সমস্যা দেখা দিলে আমরা তা সম্পূর্ণ বিনামূল্যে ঠিক অথবা পরিবর্তন করে দেব।

৫. কোনো পণ্য ক্রয়ের পর তা কি রিফান্ড করা সম্ভব?

যেহেতু আমরা মূলত ডিজিটাল ফাইল ও অ্যাকাউন্ট ডেলিভারি দিয়ে থাকি, তাই একবার প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেলে তা রিফান্ড করা সম্ভব নয়। তবে যদি ফাইলের ত্রুটির কারণে প্রোডাক্টটি একেবারেই কাজ না করে এবং আমাদের টিম তা ঠিক করতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে পূর্ণ রিফান্ড প্রদান করা হবে।

আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাননি?

আমাদের সাপোর্ট টিম সর্বদা আপনার সাহায্যে প্রস্তুত

যোগাযোগ করুন
ST Shop Premium Footer